1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ ও সফলতা উদযাপন।

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

ছাইদুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় শিশু ও যুব ফোরাম সমাবেশ এবং সফলতা উদযাপন করা হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) সকল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবফোরামের সভাপতি আকাশ মন্ডলের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার। এতে পৌরসভা ও আট ইউনিয়ন থেকে আগত যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভার একপর্যায়ে যুব ও শিশু ফোরামের দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে তাদের বার্ষিক পরিকল্পনা পরিদর্শন শেষে
যুব ও শিশু ফোরামের সদস্যদের মার্সাল আর্ট প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ওয়ার্ল্ড ভিশনের অ্যাক্টিং এরিয়া প্রোগ্রাম অফিসার দানেশ তপনো, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার, ডেভিড সাংমা, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD