
মুরাদ খান মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেন, আগামী নির্বচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। মানিকগঞ্জ সদর সাটুরিয়া বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে দেবের ভোট মানিকগঞ্জ বাসী বেধেছে জোট।
শুক্রবার মানিকগঞ্জের সাটুরিয়ার জুলাই অভ্যুত্থান শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
আফরোজা খান রিতা বলেন, দেশের সূর্য সন্তানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া করতে এসেছি। তার পরিবারের পক্ষ থেকে দুটি দাবি ছিল। তার একটি সাদ চত্বর- সেটা আমরা করেছি। আরেকটি দরগ্রাম কলেজের নতুন ভবনের নামকরন সেটা পরবর্তীতে করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক নির্বাচিত সরকার চায়। যার নেতৃত্বে দেবেন তারেক রহমান।আগামী নির্বাচনের আগেই মানিকগঞ্জে নির্বাচনী আসন পুনরায় বিন্যাস হয়ে চারটি হবে। তাহলে মানিকঞ্জবাসী সকল সুযোগ-সুবিধা পাবে।
কবর জিয়ারত ও দোয়ার সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জে জুলাই-আগস্টে শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা ড. শফিকুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সদস্য অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান মিজান, কৃষকদলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতারা।