1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার ।  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

শহিদ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হয় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

গণঅভ্যুত্থানের গৌরবগাথা ও আত্মত্যাগের ইতিহাস নিয়ে প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র। স্মৃতিচারণ করেন সেই বীর যোদ্ধারা, যারা ২০২৪ সালের জুলাইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে। চোখের জলে আর গর্ব নিয়ে স্মৃতিচারণ করেন শহিদ পরিবারের সদস্যরা। 

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য দোয়া করা হয় এবং শহিদ পরিবার ও যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদসহ সকল অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD