1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় গানাসাসের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল ছদ্মবেশী- পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ বড়াইগ্রামে ধানখেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন গাইবান্ধার ধাপেরহাটে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার মান্দায় ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,গ্রেপ্তার সাইফ উদ্দিন অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম ‘বগুড়ার শিবগঞ্জে মসলা চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ’ নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনা পর কয়েকটি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ; প্রশাসন বলছে বানোয়াট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

হিলিতে কর্তব্যরত চিকিৎসককে মারধর, আটক ১০

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসারকে মারধরের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। 
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।  

আটককৃতরা হলেন- মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে  আল মামুন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব। 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামিরা কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানকে মারধর করে। 

এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD