1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

নেত্রকোনায় বাবরকে নিয়ে এনসিপি নেতার অবমাননাকর  বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ন  ও অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 
সন্ধ্যার পর জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।এর আগে লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD