1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টারঃ

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুটুক্তির প্রতিবাদ, ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছে। শনিবার (২৬জুলাই) বিকেলে উপজেলার বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাংশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক বৃন্দের আয়োজনে এবং কাংশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
সঞ্চালনা করেন। উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ।

এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মোতালেব, মহিলা দলের নেত্রি লতিফা বেগম, গোলাম মোস্তফা, প্রভাষক মাহবুবুল আলম, আলহাজ্ব আব্দুল আওয়াল (শেরআলী মেম্বার), ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসা মিয়া, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র নেতা মুক্তার হোসেন, নলকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি প্রিন্স মামুন, উপজেলা কৃষক দলের আহবায়ক সুলতান মাহমুদ, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক বিএসসি শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক

বক্তারা দেশ নায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র কমিটি প্রকাশের আগেই ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশা’র বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।

উক্ত সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD