1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

মোঃ জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট চিনিকলে বৃক্ষরোপণ অভিযান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সবুজ গাছ ,সবুজ প্রাণ, গড়বো সবুজ দেশ,
সবুজ বনই বাঁচিয়ে রাখবে
এই বিশ্ব পরিবেশ ,
এই প্রতিপাদ্যের অংশ হিসেবে জয়পুরহাট চিনিকলে একটি আম গাছের চারা রোপণ করা হয়।
আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) জয়পুরহাট চিনিকলের সুযোগ্য ও সুদক্ষ ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব,মোঃ খবির উদ্দিন মোল্ল‌্যা , চিনিকলের দ্বীপ পুকুর পাড়ে একটি আম গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এসময় শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার উদ্দেশ্যে এমডি বলেন বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফলবৃক্ষ ফল দেয়,
বায়ু দূষণ কমানো যায়, গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এছাড়াও, বৃক্ষরোপণ ভূমিক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে।এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের জিএম (অর্থ) জনাব ,মোঃ আতিকুজ্জামান, জিএম (কৃষি) কৃষিবিদ জনাব,মোঃ তারেক ফরহাদ ,জিএম ( কারখানা) জনাব, মোঃ আব্দুর রাজ্জাক, জিএম (প্রশাসন) ডিজিএম (সমপ্র:) কৃষিবিদ জনাব, মোঃ আব্দুর রউফ, (এস আই এন্ড এগ্ৰো:) কৃষিবিদ জনাব, মোঃ হুমায়ুন কবীর, চিনিকলের কেজি ও উচ্চ বিদ্যালয়ের (প্রধান শিক্ষক ভা:) মোঃ আবু বকর । আর উপস্থিত ছিলেন চিনিকলের কৃষি বিভাগ সহ অন্যান্য বিভাগের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD