1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে শহিদ (৩০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ও সৌদি আরবের সময় বিকাল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে। 

শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত শহিদের স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

এ দিকে ফরিদপুরের সদরপুরে শহিদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শহিদের পরিবার। 

পারিবারিক সূত্র জানান ২ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কাজের সন্ধানে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

ঢেউখালী  ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতুব্বর বিষয়টি নিশ্চিত 

করে বলেন, শহিদ চার মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যায়। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। ওই দেশে তিন তলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তখন কাজে থাকা বাংলাদেশীরা শহিদকে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ১২ টার সময় তার মৃত্যু হয়।

 শিমুল তালুকদার 

 সদরপুর( ফরিদপুর) প্রতিনিধি 

 ০১৭১৯১০৩৬১৫

 ২৩/৭/২০২৫ ইং

ছবি সংযুক্তঃ
সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

শিমুল তালুকদার, সদরপুর থেকে 

সৌদি আরবের একটি ভবনে কর্মরত অবস্থায় পড়ে গিয়ে শহিদ (৩০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ও সৌদি আরবের সময় বিকাল ৩টার দিকে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে। 

শহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের নতুন গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত শহিদের স্ত্রী দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

এ দিকে ফরিদপুরের সদরপুরে শহিদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।সন্তানকে হারিয়ে থামছে না পরিবারের সদস্যদের আহাজারি। শোকের মাতম বইছে পুরো গ্রামজুড়েও। এ সময় সন্তানের মরদেহ দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্ববান জানান শহিদের পরিবার। 

পারিবারিক সূত্র জানান ২ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ সবার বড়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কাজের সন্ধানে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

ঢেউখালী  ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব মাতুব্বর বিষয়টি নিশ্চিত 

করে বলেন, শহিদ চার মাস আগে সৌদি আরবের দাম্মাম শহরে যায়। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন তিনি। ওই দেশে তিন তলা ভবনের বারান্দায় কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তখন কাজে থাকা বাংলাদেশীরা শহিদকে স্থানীয় একটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে প্রায় ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ ২৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ১২ টার সময় তার মৃত্যু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD