1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

কয়রার নবনিযুক্ত ইউএনও’র সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক বৈষম্য নিরসনসহ বিভিন্ন জনমুখী ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আল গালিব, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন প্রমুখ।
ইউএনও আব্দুল্লাহ আল বাকী বলেন, “তরুণ সমাজের অংশগ্রহণ একটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। প্রশাসন সবসময় জনস্বার্থে গঠনমূল সহযোগিতাকে স্বাগত জানায়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ইউএনও’র নেতৃত্বে কয়রায় একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন প্রশাসনিক পরিবেশ প্রতিষ্ঠা পাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD