1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

রাবি মাদার বখ্শ হলে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলে ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেল ৫:৩০ মিনিটে হল মিলনায়তনে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এবং ডা. রোকেয়া আবসারের ভাগিনা ও মরহুম মাদার বখ্শ-এর পৌত্র কাজী হা-মিম সালেহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ প্রফেসর শাহ্ হোসাইন আহমদ মেহ্দী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হলের আবাসিক শিক্ষক ড. ছালেকুজ্জামান খান।

এ বছর তিনজন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। তাঁরা হলেন:

মো. রাকিবুল হাসান রাফি (ফলিত গণিত বিভাগ)

পরাগ দাস (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)

আব্দুল্লাহ আল মাহমুদ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)

বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা এবং সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষাবৃত্তি কেবল মাদার বখ্শ হলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যেও সম্প্রসারণ করা প্রয়োজন। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের জন্য এক ধরনের সম্মান ও অনুপ্রেরণার প্রতীক।”

তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে এবং তাদেরকে দেশ ও সমাজের প্রতি আরও নিবেদিত হতে উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও শিক্ষাবৃত্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD