1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আহ্বানে সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে মিলে মিশে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত। নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আহ্বানে সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে মিলে মিশে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত

বিশেষ প্রতিনিধি

(২৫ সেপ্টেম্বর ) সোমবার গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান এর সভাপতিত্বে অফিসার ইনচার্জের কার্যালয়ে থানার অন্যান্য অফিসার এবং গোপালগঞ্জ পৌরসভার সম্মানিত সকল ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জ সদর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং প্রত্যেকে নিজেদের মতামত ব্যক্ত করেন। এজন্য ওসি সকলকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

ওসি মাদকের বিষয়ে “জিরো টলারেন্স নীতির বিষয়ে জোর বক্তব্য প্রদান করেন। এছাড়াও এলাকায় যাতে চুরি, ছিনতাই না হয় সে লক্ষ্যে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করেন। পৌর এলাকার সকল ল্যাম্প পোস্টে লাইট লাগানোর জন্য এবং বিভিন্ন মার্কেটে নৈশ্ প্রহরার ব্যবস্থা করার জন্য ওয়ার্ড কাউন্সিলদের অনুরোধ করেন।

অফিসার ইনচার্জ সদর থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল পৌর কাউন্সিল এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ওয়ার্ড কাউন্সিলগণ বলেন যে, গোপালগঞ্জ সদর থানার ইতিহাসে এই ধরণের মতবিনিময় সভা এই প্রথম আয়োজন করা হলো। এরপর সকল ওয়ার্ড কাউন্সিলরগণ এধরনের একটি সভা আয়োজন করার জন্য ওসি সাহেবকে ধন্যবাদ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD