1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৭ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৪ জন।   

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৪ জন গ্রেপ্তার হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: খোরশেদ আলী (৩৩) রাজশাহী জেলার দূর্গাপুর থানার কয়ামা জামপুর এলাকার মো: মুনসুর রহমানের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মো: রায়হান শেখ রিহান (২২), মো: মেহেদী হাসান মানিক (১৯), মো: জাহাঙ্গীর আলম সজিব (২০), মো: পাঞ্জা (৩৫), মো: রুবেল (২৮) ও কবির হোসেন খিচ্চু (৩৪)।

 রায়হান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকার মো: মিলন শেখের ছেলে, মেহেদী একই এলাকার মৃত মোকছেদুলের ছেলে, জাহাঙ্গীর মো: ওহিদের ছেলে, পাঞ্জা রাজপাড়া থানার সিপাই পাড়ার মো: বুলবুলের ছেলে, রুবেল বোয়ালিয়া মডেল থানার সিপাইপাড়ার আ: করিম ওরফে মুনসুর রহমানের ছেলে এবং কবির রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD