1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

সাতকানিয়ায় ছয় কিশোর গ্যাং কে আটক করেছেন যৌথবাহিনী

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৩ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়
সেনাবাহিনী জানায়, গত কয়েকদিন ধরে উপজেলার ছদাহা ইউনিয়নে একটি কিশোর গ্যাং এর বিরুদ্ধে মারধর, অপহরণ ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় সেনা টহল জোরদার করা হয়।
শুক্রবার দুপুরে ওই এলাকায় টহলের সময় আটককৃত কিশোর গ্যাং সদস্যদের গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী। একপর্যায়ে সেনাবাহিনীর টহল টিম স্থানীয়দের সহযোগিতায় ওই কিশোর গ্যাং এর ছয় সদস্যকে আটক করতে সক্ষম হন।
সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বগত ক্যাপ্টেন পারভেজ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতায় ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা এলাকায় পূর্ব থেকেই অপরাধী হিসেবে পরিচিত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা বলেন, সেনাবাহিনী ছয় কিশোর গ্যাং সদস্যকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD