1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

পত্নীতলায় মহান মে দিবস পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

পত্নীতলায় মহান মে দিবস পালিত

 

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ):

পত্নীতলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পত্নীতলা শাখার আয়োজনে থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়জিদ রায়হান শাহিন, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যু্গ্ম আহবায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা রিচার্ড, সাদেকুল বারি,লিটন, নজিপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এজেড মিজান সহ উপজেলা শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা শাখার আয়োজনে সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর জামায়াত মনোনীত ৪৭ নওগাঁ-২(পত্নীতলা-ধামুরহাট ) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো: হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার নায়েবে আমির মো.মোফাস্সল হক প্রমূখ। পত্নীতলা থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নজিপুর পৌরসভার আয়োজনে সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতৃবৃন্দ প্রমূখ।

এছাড়া নওগাঁ জেলা ট্রাক ট্র্যাংকলড়ী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) পত্নীতলা উপজেলা শাখা, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটো চার্জার মালিক শ্রমিক কল্যাণ সমিতি , নির্মাণ শ্রমিক, দর্জি শ্রমিক, হোটেল শ্রমিক, করাত শ্রমিক, চাতাল শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক দিবসটি পৃথক পৃথক আয়োজনে পালন করেন। পরে আলোচনা অনুষ্ঠানে শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার,মর্যাদা ও কল্যাণ নিয়ে কথা বলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD