1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।    

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহানগরীর ৩৭টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলীর নামে দায়েরকৃত ‘মিথ্যা ও বানোয়াট হত্যা মামলার’ প্রতিবাদে এক জোরালো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি আদর্শিক সংগঠন। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করি।  

তিনি বলেন, “দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নতুন কমিটি গঠন সময়ের দাবি। এছাড়া সাঈদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বর্তমান কর্তৃত্ববাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করছি।”

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও  দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈকত পারভেজ। তিনি বলেন, “সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করব।”

উক্ত সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করে রাজপথে সোচ্চার হতে হবে। তারা বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।

সভায় মহানগর সেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক,মহানগর এর ৮থানার আহবায়ক ও সদস্য সচিবরা বক্তব্য রাখেন।

পুরো কর্মসূচিটি কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। সভা শেষে নেতাকর্মীরা একযোগে শ্লোগান দিয়ে সাঈদ আলীর মুক্তির দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD