1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে!     

রাজশাহী ব্যুরো:

চলতি ২০২৪-২০২৫ কর বর্ষে কর অঞ্চল -রাজশাহীতে এক লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। যা কর অঞ্চল রাজশাহীর রেকর্ড। ইতিপূর্বে অনলাইনে এত বিপুল পরিমাণ জনগোষ্ঠী রাজশাহীতে আয়কর রিটার্ন দাখিল করেনি।

 

গত ২০২৩-২০২৪ কর বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছিলেন ৩৬,৭০৮ জন করদাতা। অর্থাৎ অত্র সনে ৫৩ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এই সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর অঞ্চল রাজশাহী।

 

কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল দায়িত্ব গ্রহণের পর অনলাইনে রিটার্ন দাখিল উদ্বুদ্ধ করণের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি),রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট),রাজশাহী,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) সহ কর অঞ্চল রাজশাহীর অধিক্ষেত্রাধীন পাবনা,নাটোর, নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানে করবান্ধব পরিবেশ সৃষ্টি ও হয়রানীমুক্ত পরিবেশে অনলাইনে রিটার্ন দাখিলের বিষয়ে সভা -সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করেন।ফলে সকল পর্যায়ের করদাতা স্বাচ্ছন্দ্যে অনলাইনে রিটার্ন দাখিল করেন। উল্লেখ্য যে, ২০২৪ -২০২৫ কর বর্ষে সমগ্র বাংলাদেশে বিশ লক্ষাধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।সেখানে দেখা যায়,কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে এক লক্ষাধিক। যা কর অঞ্চল রাজশাহীর বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল অনলাইনে রিটার্ন দাখিলের জন্য এবং রিটার্ন দাখিলে সহযোগিতার জন্য সম্মানিত করদাতাগণ, বিশিষ্ট ব্যবসায়ীগণ,আয়কর আইনজীবী সমিতির সদস্যগণ এবং আয়কর বিভাগের কর্মকর্তা, কর্মচারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

কর অঞ্চল রাজশাহীর কমিশনার জনাব মোঃ আবু সাঈদ সোহেল আরও জানান যে, জনগণ যেন কোন প্রকার হয়রানি ছাড়া ঘরে বসে নিজের রিটার্ন নিজে দাখিল করবেন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।দেশের কোন জনগণ যেন বলতে না পারে আয়কর রিটার্ন দাখিল করতে আমরা হয়রানির শিকার হচ্ছি।গ্লোবালাইজেশনের যুগে অফিসে এসে রিটার্ন দাখিল করার দরকার নেই।ঘরে বসেই নিজের রিটার্ন নিজে দাখিল করুক সেটাই আমাদের প্রত্যাশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD