1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে স্বাস্থ‍্য দিবস পালন

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পঠিত

ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে স্বাস্থ‍্য দিবস পালন

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত ” প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে সিএন্ডবি ঘাট এলাকায় এ র‍্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়।

ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ এর সঞ্চালনায় ম‍্যানেজার মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডিগ্রীরচর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য হায়দার আলী খান, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারুক মিয়া, ফরিদপুর সিএন্ডবি ঘাট সুখপাখি কেন্দ্রের কর্মকর্তা মুঞ্জিলা খাতুন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট চাঁদনী আক্তার, প‍্যারামেডিক রূপা মন্ডল, শামীমা আক্তার, পিয়ার এডুকেটর শাহিদা পারভিন, পারভিন আক্তার, আলেয়া বেগম, ঝুমুর আক্তার প্রমুখসহ অন‍্যান‍্য কর্মকর্তা, যৌনপল্লীর যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সিএন্ডবি ঘাটের প্রধান প্রধান সড়ক, সিএন্ডবি ঘাট যৌনপল্লীর প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD