1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার:

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো. নাহিদুর রহমান।

কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক লুৎফর রহমান (দৈনিক আজকালের খবর)।

তবে সহ-সভাপতি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি পদে ১৮ ভোটের মধ্যে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. নজরুল ইসলাম (দৈনিক ইনকিলাব)। ২ নম্বর সহ-সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ)।

নবনির্বাচিত সভাপতি আজু শিকদার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, সংগঠনের ঐতিহ্য ধরে রাখা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD