1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬২ বার পঠিত

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন।   

রাজশাহী ব্যুরো: 

 

 রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৬ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

 

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: ইয়াছিন (৭০), মো: জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।

 

ইয়াছিন রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামীলীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD