1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি :

নাটোর জেলার গুরুদাসপুরে ওজন-পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের বিভাগীয় পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানে জ্বালানি তেল বিক্রির প্যাকড পয়েন্ট উপজেলার নয়াবাজার এলাকায় মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের মালিককে প্রতি দশ লিটারে পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৩৬০ মিলিলিটার ও প্রতি দশ লিটারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১৯০ মিলিলিটার তেল কম প্রদান করায় ১০ হাজার টাকা এবং একই অভিযোগে চাঁচকৈড় বাজার এলাকায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ গুড়া দুধ, ফ্রুট জুস ও কোমলপানীয় সংরক্ষণ করার দায়ে চাঁচকৈড় বাজার এলাকার ধানসিঁড়ি কনফেকশনারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।

এ সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD