1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাড়িতে আগুন দেয় ছেলে 

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাড়িতে আগুন দেয় ছেলে। 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন ধরিয়ে দেয় মাদকাসক্ত ছেলে। সুজুকি গাড়ি কিনে না দেওয়ায় জুনায়েদ (১৬) নামে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই পোল্ট্রিফার্ম , রান্না ঘর এবং বসত বাড়ীর একটি ঘর।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুরনো মোটর সাইকেল থাকা সত্বেও একটি নতুন মোটর সাইকেল কিনে দেয়ার দাবীতে মাদকাসক্ত ছেলে নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।জুনায়েদ ওই এলাকার সৈয়দ মো. কামালের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,কিছুদিন ধরে জুনায়েদ তার বাবাকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। সামর্থ্য না থাকার কারণে নতুন গাড়ি কিনে দিতে রাজি হয়নি তার বাবা। যার কারণে বাবার সঙ্গে রাগ করে রবিবার রাতে বাড়ি ফাঁকা পেয়ে ঘরে আগুন লাগিয়ে দেয় জুনায়েদ।আগুনের সংবাদ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে।এসময় স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে একটি ৩০ হাত লম্বা পোল্ট্রি খামারের শেড,রান্না ঘর এবং বসত ঘরের কিছু অংশ পুড়ে যায়।এ বিষয়ে জুনায়েদের বাবা কামাল জানান,আগেই আমাদের একটি হোন্ডা শাইন পুরাতন গাড়ি আছে।এ গাড়ি প্রায়ই সে চালাত।তার পরেও নতুন আরেকটি সুজুকি গাড়ি কিনে দিতে আমাকে চাপ দিচ্ছিল।সামর্থ্য না থাকার কারণে গাড়ি কিনে দিতে আমি অস্বীকার করি।এতে ক্ষিপ্ত হয়ে সে ঘরে আগুন দেয়।আগুনে ৩/৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন,মোটরসাইকেল কিনে দিতে ছেলে বাবাকে চাপ দিচ্ছিল।কিনে না দেওয়ায় ঘরে আগুন দেয় ছেলে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD