1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

মায়ের বুক খালি করে চলে গেল পারভেজ, প্রশ্ন একটাই আমার ছেলেটা কী ভুল করেছিল

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মায়ের বুক খালি করে চলে গেল পারভেজ, প্রশ্ন একটাই আমার ছেলেটা কী ভুল করেছিল?

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

রাজধানীতে সন্ত্রাসী হামলায় নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী থেকে গ্রামের পল্লী পর্যন্ত নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢেউ। রবিবার (২০ এপ্রিল) ঢাকা ও ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কর্মসূচিতে হাজারো মানুষ এই মর্মান্তিক হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমে আসেন।

বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীর সামনে হাসাহাসির জেরে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিকেলে তার মরদেহ পৌঁছায় নিজ গ্রাম ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, প্রতিবেশীরা, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। এশার নামাজের পর অনুষ্ঠিত হয় পারভেজের তৃতীয় ও শেষ জানাজা। জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যেখানে ছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ—শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ এলাকাবাসী। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রায় ৯ বছর ধরে কুয়েতে থাকেন পারভেজের বাবা জসিম উদ্দিন। দুই সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসী বাবা বাড়িতে একটি একতলা নতুন বাড়িও করেছেন। বাবা প্রবাসে থাকায় নতুন বাড়িটির সব কাজ একাই করিয়েছেন জাহিদুল। শনিবার ছেলের মৃত্যুর খবর পেয়ে রাতেই দেশে রওয়ানা দেন বাবা জসিম উদ্দিন। রোববার সকাল ৭টার দিকে তিনি গ্রামের বাড়িতে এসে পৌঁছান।

সন্তানের শোকে পাগলপ্রায় মা পারভীন আক্তার আহাজারি করে বারবার মূর্ছা যাচ্ছেন, জ্ঞানও হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর আবারও কান্না শুরু করছেন। পারভীন আক্তার বলেন, ‘হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ আছিন আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণের পুতেরে হেরার মাইরালাইলো।’ সন্তানের শোকে পাগলপ্রায় মায়ের চিকিৎসায় বিকেলে চিকিৎসক ডাকা হয় বাড়িতে।

বাবা জসিম উদ্দিন বলেন, ‘সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম সন্তানদের লাগি। সন্তানের জন্য টাকা-পয়সার দিকে তাকাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি। আমার যত আয়রোজগার সব দুই সন্তানের পিছনে খরচ করি। আমার দুই সন্তানের মতো মেধাবী এলাকায় খুব কম।’

আহাজারি করতে করতে জসিম বলেন, ‘কেন হত্যা করল আমার ছেলেরে? কী অপরাধ ছিল ছেলের? আমার ছেলেরে কেন নৃশংসভাবে হত্যা করল? আমারে মাইরালাইতো। আমার সন্তানই যদি না থাকে আমার বাইচ্যা থাইকা কী লাভ? আমার এই বাড়ি দিয়া কী করি? তারা দুইটা হাত-পা ভাইঙ্গা দিত। খালি মুখ দিয়া আমায় আব্বা কইয়া ডাক দিত। আমি আমার সন্তানের আব্বা ডাকটা শুনতাম। যারা আমার সন্তানকে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রকাশ্যে হত্যাকারীদের ফাঁসি হলে আমার ছেলের আত্মায় শান্তি পাইব।’

এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার দুপুরে ভালুকা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভালুকা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা ‘পারভেজ হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের ফাঁসি চাই’—ইত্যাদি স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

ছাত্রদল নেতারা বলেন, “এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

এলাকাবাসীরাও এককণ্ঠে বলেন, “এই হত্যার বিচার হতেই হবে। পারভেজ সব সময় মানুষের পাশে থাকতো, তাকে এভাবে হারাতে হবে—এটা আমরা মেনে নিতে পারছি না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই লিখেছেন—“আজ পারভেজ, কাল অন্য কেউ! বিচার না হলে অপরাধীদের সাহস আরও বাড়বে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পারভেজের পরিবার, এলাকাবাসী, সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা একযোগে সোচ্চার হয়ে বলছেন—
“পারভেজ হত্যার বিচার চাই। এই বিচার হোক নজির স্থাপনকারী।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD