1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পঠিত

৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোণা জেলা প্রতিনিধি:

 ৬ দফা বাস্তবায়নের দাবীতে নেত্রকোণায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।আজ রবিবার(২০এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, নেত্রকোণা জেলা শাখা এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।মানববন্ধন চলাকালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ৬ দফা দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ শামছুল আলম, সদস্য সচিব মোঃ আনিছুল হক, পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি আব্দুল হেলিম, আটপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, আন্দোলন বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও এমদাদুল হক প্রমূখ।মানববন্ধনে বক্তারা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতিদ্রুত অনুদান ভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণসহ ৬ দফা বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD