1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৮ ঘটিকা থেকে শেরপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরিক্ষা সম্পন্ন হয়েছে।

Physical Endurance Test (PET)- পরীক্ষায় শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল)মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামী মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রিঃ) তারিখ শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকায় লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD