1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

র‍্যাবের জালে ঢাকা আশুলিয়া হতে চাঞ্চল্যকর  অপহরণ চক্রের মূল হোতা সহ ০৩ সহযোগী ও ভিকটিম উদ্ধার 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

র‍্যাবের জালে ঢাকা আশুলিয়া হতে চাঞ্চল্যকর  অপহরণ চক্রের মূল হোতা সহ ০৩ সহযোগী ও ভিকটিম উদ্ধার। 

রাজশাহী ব্যুরো :

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন , অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, অপহরন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়  র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরীর অন্তর্গত রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে অভিযান পরিচালনা করে অপহরণের শিকার কওমী মাদ্রাসার শিক্ষক মো: রিফাতুল ইসলাম (২৫) ‘কে উদ্বারসহ অপহরন চক্রের ০৪ (চার) সদস্যকে গ্রেফতার করতে সামর্থ হয়। 

গত ইং ০৫/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ০৮:০০ ঘটিকার সময় ভিকটিম ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড হতে তাহার চাকুরিরত হাজারিবাগ কওমী মাদ্রাসার উদ্দেশ্যে বাহির হয়ে যান। পরে ইং ০৭/০৪/২৫ তারিখ সন্ধা অনুমান ০৭:৫৯ ঘটিকার সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার  হতে  ভিকটিমের বড় ভাই জুবায়ের মাহমুদ রিকন (৩০) এর ব্যবহৃত নাম্বারে ফোন করিয়া কান্না জড়িত কন্ঠে ভিকটিমকে অজ্ঞাতনামা লোকজন অপহরন করিয়া আটক রাখিয়াছে জানাইয়া আসামিগন  ভিকটিমের বড় ভাই এর নিকট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবী করে। ভিকটিমের মা ঝরনা আক্তার (৪৫) বাধ্য হয়ে ভিকটিমের কথা চিন্তা করে ভিকটিমের ব্যবহৃত উক্ত বিকাশ নাম্বারে ২০,০০০ (বিশ) হাজার টাকা প্রেরন করেন। পরে ভিকটিমের মা ঝরনা আক্তার এর নিকট আসামিরা আরো ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবী করে। ভিকটিমের সাথে কথা বলে ভিকটিমের মা ভিকটিমের নামীয় ব্যাংক একাউন্টের মাধ্যমে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রেরন করেন। পরে ভিকটিম চলে আসবে জানাইয়া আসামিগন  ভিকটিমের মা ঝরনা আক্তার এর নিকট আরো ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবী করে। ভিকটিমকে ছেড়ে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা পাঠাইতে বললে ভিকটিম রিফাতুল ইসলাম এর বিকাশ একাউন্ট নাম্বার এর মাধ্যমে ইং ১৪/০৪/২০২৫ তারিখ ভিকটিমের মা ঝরনা আক্তার আরো ৩০,০০০ টাকা প্রেরন করেন। তারপরও আসামিগন ভিকটিমকে ছেড়ে দেয় নাই।  ১৫/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক  ০৮:০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামি তার ব্যবহৃত মোবাইল ফোন হইতে ভিকটিমের মায়ের ব্যবহৃত নাম্বারে ফোন করে ভিকটিম তাদের হেফাজতে আছে জানালে আরো  ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দাবী করে। তাহাদের দাবীকৃত টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি সহ ভিকটিমকে মারধর সহ খুন জখমের হুমকি প্রদান করে। ভিকটিমের মা ঝরনা বেগম কোন উপয়ান্ত না পেয়ে র‍্যাব-৪ সিপিসি-২ বরাবর অপহরন হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন। 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের গোয়েন্দা দল অভিযোগের  ছায়াতদন্ত শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য মাঠ পর্যায়ে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। ব্যাপক গোয়েন্দা নজরদারিতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর চৌকোস গোয়েন্দা দলের তৎপরতায় ও তথ্যপ্রযুক্তির সহায়তা ইং ১৮/০৪/২০২৫ তারিখ মধ্য রাতে র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ও র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি যৌথ আভিযানিক দল রাজশাহী মহানগরীর অন্তর্গত রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হতে ভিকটিম মো: রিফাতুল ইসলাম (২৫)’কে উদ্ধার পূর্বক আসামি ১/ মো: রবিউল ইসলাম(২৭),পিতা :- মোঃ আশরাফুল ইসলাম ২/ মো: রুবেল চৌধুরী (২৭), পিতা :- মোঃ খোরশেদ চৌধুরী ৩/  মো: নাজমুল হোসাইন (৪২), ৪/ মো: নাহিদ মিয়াজ(৩৫)’ সর্ব পিতা :- মৃত নজরুল ইসলাম দেরকে  গ্রেফতার করতে সক্ষম হয় ।

 উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অপরাধের বিরুদ্ধে র‌্যাব এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD