1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নওগাঁয় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

হাবিবুর রহমান ঃ

নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে মান্দা থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে বলে মান্দা থানা সুত্রে জানা গেছে । অভিযুক্তরা হলেন, উপজেলার কালিনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০) । মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে বখাটে আকাশ হোসেনের সহায়তা প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল । প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার পরিবারের পক্ষে থেকে । ভিকটিমের বাবা বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় । পথে ‘মিলন সংঘ’ ক্লাবের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD