1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নেত্রকোনায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পঠিত

নেত্রকোনায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যাকান্ডের রায়ে ১ জনের ফাঁসি

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের চাঞ্চল্যকর আনোয়ারুল ইসলাম আনোয়ার (২৫) হত্যাকান্ডের দায়ে মোঃ রাজা মিয়া (২২)
নামক একজনকে ফাঁসি মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ সোমবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে নেত্রকোনার জেলা জজ মোঃ হাফিজুর রহমান আসামীদের উপস্থিতিত্বে এই রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ, জেলার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুড়া গ্রামের মোঃ ফজলুল করিমের পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার এর সাথে তারই প্রতিবেশী মোঃ ফয়েজ উদ্দিনের পুত্র রাজা মিয়ার পূর্ব শত্রুতা ও মামলা মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বিগত ২০০৯ সালের ২১ জুন বিকাল ৫ টার দিকে আনোয়ারুল ইসলাম আনোয়ার আসরের নামাজ আদায়ের জন্য তার বসত বাড়ীর সামনের পুকুর পাড়ে অজু করছিল। এ সময় রাজা মিয়া ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত আনোয়ারকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন রাত ১২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আনোয়ারের পিতা ফজলুল করিম বাদী হয়ে রাজা মিয়াসহ ৪ জনকে আসামী করে ২৩ জুন মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চার আসামীর বিরুদ্ধেই আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক আদালতে উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনান্তে আসামী রাজা মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাকে রশি দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড করার নির্দেশ প্রদান করেন। মামলার অপর ৩ আসামী ইসব মিয়া, মোঃ ফয়েজ উদ্দিন ও সফিকুল ইসলামের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আবুল হাসেম আর আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম খান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD