1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

আলীকদম ইউবিএম ইটভাটায় অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পঠিত

আলীকদম ইউবিএম ইটভাটায় অভিযান: ৫০,০০০ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ  

 মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি

আলীকদম উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। আজ (৮ এপ্রিল ২০২৫) ইউবিএম ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযানে ফায়ার সার্ভিসের পানি ছিটিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

অভিযানটি পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন। পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে ইটভাটার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।  

 

এদিকে, অভিযানের পর ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লিতে পানি ছিটিয়ে সম্পূর্ণভাবে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।  

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী, ইটভাটাগুলোকে পরিবেশসম্মত ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রকার অনিয়ম বা পরিবেশ দূষণ করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সতর্ক করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD