1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

অনৈতিকভাবে লিজের অভিযোগ।। দৌলতদিয়ায় সরকারি রেলের জায়গা দখল করে ঘর নির্মাণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পঠিত

অনৈতিকভাবে লিজের অভিযোগ।
দৌলতদিয়ায় সরকারি রেলের জায়গা দখল করে ঘর নির্মাণ

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে রাতের আধারে গড়ে তোলা এক জামায়াত নেতার দোকান ঘর ভেঙে দিয়েছে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনতা।

জিয়া সরদার নামের ওই নেতা দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার আজিজ সরদারের ছেলে।

মঙ্গলবার দিনগত রাতে তিনি ঘরটি তোলেন। বুধবার সকালে বিক্ষুব্ধ জনতা ঘরটি ভেঙ্গে ফেলেন। সেইসাথে লিজ বাতিলের দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ শুরু করেন।

এর আগে গত ১৬ মার্চ জিয়া জনগুরুত্বপূর্ণ ওই স্হানে ঘর তোলার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীরা বাঁধা প্রদান করে এবং বাজার ব্যবসায়ী পরিষদে একটি লিখিত অভিযোগ দেয়।

জানা গেছে, দৌলতদিয়া বাজরের প্রাণকেন্দ্রে সম্প্রতি ৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ্যের ওই জায়গাটি রেলওয়ে থেকে নিজ নামে লিজ নেন জিয়া সরদার।

কিন্তু লিজ নেয়া জায়গায় বহুবছর ধরে বাজারের একমাত্র সরকারি টিউবওয়েল রয়েছে। ঘরটি তোলা হলে টিউবয়েলটি তুলে ফেলতে হবে। তাছাড়া ঘরটি তোলা হলে আশপাশের ব্যবসায়ীদেরও অনেক সমস্যা হবে।

বাজারের ওষুধ ব্যবসায়ী ডাঃ আনোয়ার হোসেন বলেন, এই জায়গাটিতে বহু বছর ধরে বাজারের একমাত্র টিউবওয়েলটি রয়েছে। টিউবয়েলটি তুলে ফেলে এখানে কোন ঘর তোলা হলে তাদের অবর্ননীয় দুর্ভোগ হবে।

বিএনপি নেতা ও বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, এই জায়গাটি রেল কতৃপক্ষ অনৈতিকভাবে লিজ দিয়েছে বলে আমরা মনে করি। শতশত ব্যবসায়ীর অসুবিধা করে এই জায়গায় আমরা কোন মতেই কোন ঘর তুলতে দেব না। অবিলম্বে লিজ বাতিল করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত জামাত নেতা জিয়া সরদার বলেন, আমি দলীয় পরিচয়ে কোন কিছু করিনি। বৈধভাবে লিজ নিয়ে ঘর তুলছিলাম। সেখানে থাকা টিউবওয়েলটি তুলে অন্য কোথাও স্হাপন করে দেব।

এ প্রসঙ্গে রাজবাড়ী রেলওয়ে কার্যালয়ের সাবেক কানুনগো জিয়াউল হক জানান, তিনি ৫ মাস আগে চট্রগ্রামে বদলি হয়ে এসেছেন। দৌলতদিয়া বাজারে জায়গা লিজ দেয়ার বিষয়ে ফাইল না দেখে কিছু বলতে পারছেন না। তবে জায়গাটি যদি ফাঁকা হয়ে থাকে এবং তা জনস্বার্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে কোন লিজ ভুলক্রমে দেয়া হয়ে থাকলেও তা বাতিল হয়ে যাবে।

গোয়ালন্দ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোশারফ হোসেন বলেন, তাদের কোন নেতা-কর্মীর দ্বারা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কিছুকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থন করে না। জিয়া সরদারের বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD