1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

রাজবাড়ী সদর চন্দনীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

রাজবাড়ী সদর চন্দনীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, মিজানপুর ও খানগজ্ঞ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার দিকনির্দেশনায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সদর উপজেলার চন্দনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব এ. কে. এম সিরাজুল আলম চৌধুরী প্রমূখ।
 এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ ৩ ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ১০ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD