1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা

শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

শেরপুরের শ্রীবরদীতে ওরিয়েন্ট এডমিশন কোচিং এর উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে ওরিয়েন্ট এডমিশন কোচিং এর শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক লোক অংশ নেন। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদুজ্জামান মাসুদ।

শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ এর সভাপতিত্বে প্রিয় অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রেজুয়ান হক, বিশেষ অতিথি ছিলেন বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাদ্দাম হোসাইন। আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন 

শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার এসডি সোহেল রানা,  নতুন সময় পত্রিকার সাংবাদিক জুবায়ের সোহাগ। 

 এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবকরা।

ওরিয়েন্ট এডমিশন কোচিং এর পরিচালক মো. মুসলিম আকন্দ বলেন, “আমাদের এই আয়োজন মূলত ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং রমজানের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করার প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD