1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ, ২৭ মার্চ ২০২৫, বেলা ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফেব্রুয়ারি ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি বিভাগের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি, ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যানজট নিরসনে বিশেষ পরিকল্পনা এবং রাজশাহী মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার জন্য নানা কৌশল নির্ধারণ করা হয়।

সভা শেষে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রফিকুল ইসলামকে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এই সময়, তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে, তার দীর্ঘ কর্মজীবনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি, তার ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রাজশাহী শহরের বিভিন্ন পুলিশ ইউনিট ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD