1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

ঈদ সামগ্রী বিতরণ করলো- পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ঈদ সামগ্রী বিতরণ করলো- পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলার সদর উপজেলার ৫ নং বাপ্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের চরপোটকা গুচ্ছগ্রামে ঈদ সামগ্রী পেল পরিবর্তন মানবতার স্কুলের কোমলমতি শিক্ষার্থী এবং রাজাপুর ও পূর্ব-ইলিশা সুবিধা বঞ্চিত ১’শত পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে। অদ্য ২৬ মার্চ (বুধবার) সকাল ১১ টার সময় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক আবু নাঈম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি যুব উন্নয়ন এর কর্মকর্তা তুষার কান্তি দে তিনি বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।আগামীতে আরও বড় পরিসরে ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে আসতে চাই।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও আলতাজের রহমান ডিগ্রি কলেজ এর বাংলা প্রভাষক মোঃ আনোয়ার হোসেন তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘গড়বো সমাজ গড়বো দেশ মানবতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সমাপ্তি বক্তব্যে নেওয়াজ শরীফ ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তা হলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। আজ আমাদের পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে তা কিন্তু সত্যিই প্রশংসনিয়।আসুন আমরা সবাই যে যার সমর্থ অনুযায়ী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উওর চরপোটকা ১৩২ নং সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, আলফা ইসলামি লাইফ ইনসুরেন্স লিঃ ভোলা ব্র্যাঞ্চ এর ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন, ডেলি সান এর ভোলা জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশ, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন।

উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক উম্মে হাফসা, প্রচার সম্পাদক আবু নাঈম, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন, সদস্য রাখি ও হাসান’সহ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD