1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২৫ পালিত হয়েছে।প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ও সাতপাই নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করেন।।সকাল ৮টার দিকে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।সকাল ১০টায় শিশু একাডেমির উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা, কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে মহিলাদের অংশ গ্রহণে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, বিনা টিকেটে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শণ, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পরে স্থানীয় পাবলিক হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সন্ধ্যায় সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জা, রাতে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD