1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি

মেহেরপুর প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে মেহেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, “আমাদের জাতীয় জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা টুকিমারা রাজনীতি করবেন না। যারা আপনাদের দেখে না, আপনাদের ফেলে রেখে পালিয়ে যায়, সেই নেতাদের প্রতি কিভাবে শ্রদ্ধা রাখেন, কিভাবে বিশ্বাস রাখেন—এটা বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “যদি টুকিমারা রাজনীতি করেন, তবে জনগণ বুলডোজার চালিয়ে আপনাদের নিশ্চিহ্ন করে দেবে। গত ১৬ বছরে আপনারা যে স্মৃতি রেখে গেছেন, যে অত্যাচারের চিহ্ন, যে রক্তের দাগ, যে লাশের উপহার দিয়েছেন, তা বাংলাদেশের মানুষ এত সহজে ভুলে যাবে—এটা ভাবাই ভুল।”

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন
জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য ইলিয়াস হোসেন, আলমগীর খান সাতু, আনছারুল হক, খাইরুল বাশার, হাফিজুর রহমান হাপি, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ।

এছাড়াও এসময় জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজল, ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সহ-সভাপতি আনিসুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লায়ার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান,
জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা বিএনপি’র নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD