
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন আরএমপির পুলিশ কমিশনার মহোদয়
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
আজ ২৪ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্ট মো: মনিরুজ্জামানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে উষ্ণ অভিনন্দন জানান ও তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
র্যাংক ব্যাজ পরানোর সময় উপস্থিত ছিলেন আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকীসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।