
রাজবাড়ীর সদর আলাদিপুরে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দাদশী, বানীবহ ও রামকান্তপু ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী সদর আলাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল হোসেন গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া, রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মঞ্জুরুল আলম।
এসময় বক্তব্যে এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশটাকে অস্থিতিশীল ও আমাদের কোণঠাসা করে রেখেছিল। দীর্ঘ ১৭ বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার ও দোয়া মাহফিল জনসম্মুখে সভা সমাবেশ আয়োজন করতে পারছি, যা আমাদের জন্য আনন্দের। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, আমি আপনাদের কাছে কিছুই চাই না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি যেনো দলের দুঃসময়ে যেভাবে পাশে থেকেছি তেমনি করে সারাজীবন যেনো দলের পাশে থাকতে পারি।