1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নওগাঁয় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নওগাঁয় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ( নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ওলামা মাশায়েখ, ছাত্র ও তৌহিদি জনতার ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তৌহিদি জনতা।  

এ সময় বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো:দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও থানা মসজিদের ইমাম ও খতিব

মুফতি আনোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি মনিরুল ইসলাম জমিরী, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাওলানা মোকলেছুর রহমান, বাইপাস মসজিদের ইমাম  মাওলানা রবিউল ইসলাম, পলিপাড়া জামে মসজিদের ইমাম  ক্বারী ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমুখ।

উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এর  আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD