1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দ মোড়ে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পঠিত
গোয়ালন্দ মোড়ে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর, সুলতানপুর, বসন্তপুর ও মূলঘর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. মো. আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ‍্যাড. লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ‍্যাড. আসলাম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, জেলা কৃষক দলের সদ্স্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল মালেক খান, সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন সহ জেলা, সদর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক’শ  নেতাকর্মী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী সদর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের।
তিনি এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD