1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

গোয়ালন্দে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত, আহত-১  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮১ বার পঠিত
গোয়ালন্দে বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত, আহত-১
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের উজানচর মোস্তফা মেটাল ইন্ডাঃ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
আহত মোটরসাইকেল চালকের নাম মো. রুহুল। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. হানিফ এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া ঘাট থেকে আসা দ্রুতগতির সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব (১১-৪৮৮৬) পরিবহনটি মোস্তফা মেটাল এর সামনে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা পথচারী অজ্ঞাত নারীকে মোটরসাইকেল চালক বাঁচাতে গেলে পেছন থেকে আসা বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নারী নিহত হয় এবং মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
এব‍্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি, গুরুতর আহত মোটরসাইকেল চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন‍্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD