1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

শরীয়তপুর জাজিরায় হেযবুত তওহীদের ৪ নারী সদস্য আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

শরীয়তপুর জাজিরায় হেযবুত তওহীদের ৪ নারী সদস্য আটক ।

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় সরকারি কালো তালিকাভুক্ত হেযবুত তওহীদের  ৪ নারী সদস্যকে বই বিতরণ ও ধর্মীয় উস্কানীমূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা  হয়।

আটককৃতরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রি মিতু আক্তার(২৫), পশ্চিম সোনামুখি এলাকার রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার(১৯), তুলাসার এলাকার মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান(১৮) ও নড়িয়া নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম(৪০)।

তবে আটককৃত নারী সদস্যদের দাবী, ধর্ম ব্যবসায়ীরাই তাদের এসব কর্মকান্ডে বাঁধা দিচ্ছে। রোজা রেখে ইসলামিক বই বিতরণ করতে এসে ধর্ম ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন তারা। এসময় তাদের থেকে বই ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবী করেন তারা। 

এ বিষয়ে জাজিরা উপজেলা সর্বদলীয় ইসলামিক কার্যক্রম এর সভাপতি মাহবুবুর রহমান জিয়া নামে একজন বলেন, ওনারা নিষিদ্ধ সংগঠন হেযবুত তওহীদের কিছু বই বিতরণ করছিল। যেগুলা ইসলাম সম্পর্কে বিকৃত বার্তা ছড়ায়। সাধারণ মানুষ প্রতিবাদ করে তাদের আটকে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবহিত করে তাদের কাছে সোপর্দ করি।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হেযবুত তওহীদের ৪ নারী সদস্যকে উদ্ধার করি। পরে আটকৃত নারীদের মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD