1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

গোয়ালন্দে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত
গোয়ালন্দে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার
মো.সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর হতে রেজিস্ট্রেশনকৃত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র দাতা সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিন সংবাদ পত্রের গোয়ালন্দ প্রতিনিধি রনি মন্ডল পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৩ জন রোজাদারকে ইফতার সামগ্রী হিসাবে ৮ কেজি ছোলা, ৬ কেজি গুড়, ৪ কেজি করে চিড়া ও খেজুর, ২ কেজি করে বেশন ও মুড়ি উপহার দিয়েছেন। 
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক রোকন উদ্দিন প্লাজা-৩য় তলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ইফতার সামগ্রীগুলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন ও সভাপতি মো. জাহিদুল ইসলামের হাতে তুলে দেন। 
উল্লেখ্য, তিনি গতবছরেও এই রমজান মাসে এমন উপহার দিয়েছিলেন।
ইফতার সামগ্রী উপহার সম্পর্কে রনি মন্ডল বলেন, আপনি যদি কাউকে কোনো কিছু দান করেন তাহলে যে হাত দিয়ে দেবেন তা জেনো আপনার অন‍্য হাত না জানে। তিনি আরও বলেন, উপকার ভোগী রোজাদারদের অসুবিধার কথা শুনতে পেয়ে আমার সাধ‍্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র। এসময় তিনি উপকারভোগীদের নাম উল্লেখ না করার অনুরোধ জানান। তিনি বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে অনুরোধ করেন।
এসম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আমাদের নবগঠিত সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। সংগঠনটি গোয়ালন্দের যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কর্মকান্ড ও খেলাধুলার মান উন্নয়নে কাজ করছে। সংগঠনের দাতা সদস্য রনি মন্ডল ভাই তার ব‍্যক্তিগত অর্থ দিয়ে আমাদের মাধ‍্যমে ১৩ জন রোজাদারের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমরা সংগঠনের পক্ষ হতে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD