
কিশোরগঞ্জে থাই জুয়া ও ভিসা প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার।
মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:
নীলফামারী কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারণা ও থাই জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৮ মার্চ )দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ডাউয়ারতল গ্রামে যৌত বাহিনীর অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন স্থানীয় সিরাজুলের ছেলে মমতাজ আলী ২২, তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন মিয়া (২১)এবং মোখলেছারের মেয়ে সুমাইয়া আক্তার (২২),।
পুলিশ সূত্রে জানা যায় আটককৃতরা বাড়িতে বসে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সঙ্গে অনলাইনে ভিসা সংক্রান্ত প্রতারণার ফাদঁ তৈরি করতেন।
এছাড়াও থাই জুয়ার মাধ্যমে ও সাধারণ মানুষকে প্রতারিত করতেন গোপন সংবাদের ভিত্তিতে যৌত বাহিনীর অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন ২ লক্ষ ৬ হাজার, ৪৯০ টাকা এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আশরাফুল ইসলাম জানান, আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।