1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

বরিশালের ৫ দুর্ধর্ষ ভোলায় কোস্টগার্ডের হাতে আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

বরিশালের ৫ দুর্ধর্ষ ভোলায় কোস্টগার্ডের হাতে আটক

জেলা প্রতিনিধি- ভোলা:

জেলেদের ট্রলারে ডাকাতিকালে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদস্যুকে আটক করা হয়েছে। অদ্য ১৯ মার্চ (বুধবার) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ০৪ টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ০৩ টি বোট সহ আটক করা হয়েছে।

আটককৃত জলদস্যু মোঃ মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মোঃ জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ’সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD