1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোয়াইনঘাটের রাতারগুলে সাবেক এমপি রঞ্জিত সরকারের গোপন বৈঠকের প্রতিবাদে ফতেপুর বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। তাহিরপুরে জন সেবা হোমিও মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প। মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজশাহীতে তিনদিন ব্যাপী উৎসব আয়োজনে প্রস্তুতিমূলক সভা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজশাহীতে তিনদিন ব্যাপী উৎসব আয়োজনে প্রস্তুতিমূলক সভা

মোস্তাফিজুর রহমান রাজশাহী ব্যুরো চীফ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় রাসিক মেয়র বলেন, যে ছোট্ট শিশুকে কোনো পাপ স্পর্শ করেনি, তাকেও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বাঁচতে দেয়নি। শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতো।

তিনি আরও বলেন, সারাদেশের পাশাপাশি রাজশাহীতেও শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হবে আগামী ১৮ অক্টোবর। সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে এবার আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে এই দিবসটি উদযাপন করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশী নাট্য ও চলচিত্র অভিনেতা এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের প্যানেল মেয়র-১ ও  ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা এ.বি.এম শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুল ইসলাম, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন।

সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, রাজশাহী নগরীর পদ্মার পাড়সহ বিভিন্ন স্থানে সংগীত, চিঠি লেখা, গীতিনাট্য, নৌকা বাইচ, মেলা, ম্যাজিক শো সহ তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বৃহৎ পরিসরে এবারের শেখ রাসেল দিবস পালন করা হবে। এরমধ্যে থাকবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD