1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

বোয়ালিয়া মডেল থানার অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বোয়ালিয়া মডেল থানার অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়ের দাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আফসার আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার মৃত আহাদ বক্স মণ্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি আফসার আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৩টি জিআর ওয়ারেন্ট, ৬টি সিআর সাজা ওয়ারেন্ট ও ১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আসামি আফসার ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সাজাপ্রাপ্ত ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বোয়ালিয়া থানা পুলিশ। গতকাল ১৭ মার্চ ২০২৫ রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি আফসার আলী বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের দিকনির্দেশনায় এসআই এসএম রকিবুর হক ও তাঁর টিম গতকাল দিবাগত রাত আড়াই টায় অভিযান পরিচালনা করে আসামি আফসার আলীকে কয়েরদাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD