1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক চলবলার উন্নয়নে ঐক্যের ডাক: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা রবিবার হৃদয়ের ভাবনা – চলবলা ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি ঘিরে বিতর্ক, কমিটির ৫ জন নেতা বিবাহিত বলে অভিযোগ ‎ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। উদ্ধার ৪০হাজার টাকা

মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,গুলি সহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,গুলি সহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নরসিংদীর জেলার মনোহরদী থানা পুলিশ কর্তৃক ২ টি বিদেশী পিস্তল,তাজা গুলি উদ্ধারসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার ১৬ মার্চ প্রেসব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।এর আগে শনিবার রাত ৮ টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো:মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)।পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে অপেক্ষা করছে এমন গোপন তথ্য পায় মনোহরদী থানা পুলিশ।পরে মনোহরদী থানার এসআই(নিঃ)/মোহাম্মদ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো:মামুন প্রধান ও আজিম খান নামের দুইজনকে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আসামীদের আটক করে।এসময় তাদেরকে তল্লাশী করে তাদের হেফাজতে রাখা ম্যাগজিনসহ একটি সিলভার রংয়ের কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তল ও একটি কালো রং করা কাঠের বাটযুক্ত ম্যাগজিন সহ বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD