1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে গণ ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নরসিংদীতে এনজিও কার্যালয়ে নারী শ্রমিককে গণ ধর্ষণের অভিযোগ
মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি,

নরসিংদী জেলার বেলাবতে এক গার্মেন্টস্ কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে দেলোয়ার হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করেছে বেলাবো থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন রাজু বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী তার এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় বেলাব উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহান (৩৫) এর সাথে।

এমতাবস্তায় শাজাহান ঐ মহিলাকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদুরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। পরে ঘটনার একদিন পর রবিবার (১৬ মার্চ) বেলাব থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বেলাব থানা পুলিশ।

এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এক নারীকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে ধরতে চেষ্টা অব্যহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD