1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

সরিষাবাড়ীতে মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

সরিষাবাড়ীতে মাদ্রাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।শনিবার (১৫ মার্চ) রাতে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে।বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

একজন নির্যাতিতার মা জানান,তার ১০ বছরের বাচ্চাকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে।ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ৯ বছরের ছেলেকে মাদ্রাসার একজন শিক্ষক চার মাস ধরে ধর্ষণ করে আসছে।ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD