1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জে আট ডাকাত গ্রেফতার করা হয়।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৬ বার পঠিত

ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জে আট ডাকাত গ্রেফতার করা হয়।
মোঃজোনায়েদ হোসেন,কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও তিনটি মোটরসাইকেলসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।
গ্রেফতার ৮ জনের মধ্যে মো. মেহেদী হাসান রবিন (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ এলাকার মো. মতিউর রহমানের ছেলে, রায়হান জামান একান্ত (২৭) শহরের গাইটাল এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, ইমতিয়াজ জাহান আকাশ (২৯) একই এলাকার সাইফুল ইসলামের ছেলে, রাগিব আবসার (২২) শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকার মৃত জামাল আকন্দের ছেলে, মো. রাকিব (২৮) গাইটাল ডুবাইল এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে, মো. হাছান উদ্দিন (২০) গাইটাল এলাকার আ. মালেকের ছেলে, খায়রুল ইসলাম (২২) গাইটাল এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান (২৫) একই এলাকার রতন ভূইয়ার ছেলে।
বৃহস্পতিবার, ১৩ মার্চ রাত ১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের ও আসামিদের হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD